উপন্যাসে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে।মু্ক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির জীবনে যেমন নতুন অধ্যয় সূচিত হয়েছে তেমনি সাহিত্যাঙ্গনেও সৃষ্টি হয়েছে নবধারা--মুক্তিযুদ্ধের সাহিত্য।মু্ক্তিযুদ্ধের পটভূমি থেকে শুরু করে যুদ্ধোত্তর বাংলাদেশের নানা দিক এ ধারার সাহিত্যে উঠে এসেছে।রচিত হয়েছে বহু উপন্যাস,নাটক,ছোটগল্প, কবিতাও প্রবন্ধ।নিম্নে মুক্তিযুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য উপন্যাসের তালিকা দেয়া হলো: ১,আনোয়ার পাশা- রাইফেল রুটি আওরাত (১৯৭৩) ২,শওকত ওসমান -জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩), দুই সৈনিক (১৯৭৩) এবং জলাঙ্গী (১৯৭৬) ৩,শওকত আলী- যাত্রা (১৯৭৬) ৪, রশীদ হায়দার- খাঁচায় (১৯৭৫) ৫,মাহমুদুল হক-জীবন আমার বোন (১৯৭৬) ৬,সেলিনা হোসেন-হাঙর নদী গ্রেনেড (১৯৭৬) ৭,রাবেয়া খাতুন-ফেরারী সূর্য (১৯৭৪), ৮,আমজাদ হোসেন-অবেলায় অসময় (১৯৭৫) ৯,রশীদ করিম-আমার যত গ্লানি (১৯৭৩) ১০,আহমদ ছফা- ওঙ্কার (১৯৭৫) ও আলাতচক্র (১৯৯০) ১১,হুমায়ূন আহমেদ-আগুনের পরশমণি (১৯৮৮), জ্যো...