মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ

         উপন্যাসে মুক্তিযুদ্ধ 


           মুক্তিযুদ্ধ আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে।মু্ক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির জীবনে যেমন নতুন অধ্যয় সূচিত হয়েছে তেমনি সাহিত্যাঙ্গনেও সৃষ্টি হয়েছে নবধারা--মুক্তিযুদ্ধের সাহিত্য।মু্ক্তিযুদ্ধের পটভূমি থেকে শুরু করে যুদ্ধোত্তর বাংলাদেশের নানা দিক এ ধারার সাহিত্যে উঠে এসেছে।রচিত হয়েছে বহু উপন্যাস,নাটক,ছোটগল্প, কবিতাও প্রবন্ধ।নিম্নে মুক্তিযুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য  উপন্যাসের তালিকা দেয়া হলো:


১,আনোয়ার পাশা- রাইফেল রুটি আওরাত (১৯৭৩)

২,শওকত ওসমান -জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩), দুই সৈনিক (১৯৭৩) এবং জলাঙ্গী (১৯৭৬) ৩,শওকত আলী- যাত্রা (১৯৭৬)

৪, রশীদ হায়দার- খাঁচায় (১৯৭৫)

৫,মাহমুদুল হক-জীবন আমার বোন (১৯৭৬)

৬,সেলিনা হোসেন-হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)

৭,রাবেয়া খাতুন-ফেরারী সূর্য (১৯৭৪), ৮,আমজাদ হোসেন-অবেলায় অসময় (১৯৭৫)

৯,রশীদ করিম-আমার যত গ্লানি (১৯৭৩) ১০,আহমদ ছফা- ওঙ্কার (১৯৭৫) ও আলাতচক্র (১৯৯০)

১১,হুমায়ূন আহমেদ-আগুনের পরশমণি (১৯৮৮),  জ্যোৎস্নাও জননীর গল্প (২০০৬)

১২, সৈয়দ শামসুুল হক- নীল দংশন (১৯৮১),নিষিদ্ধ লোবান (১৯৮১) 

১৩,আবু জাফর শামসুদ্দীন-দেয়াল (১৯৮৬)

১৪,ইমদাদুল হক মিলন- কালো ঘোড়া ১৫,আনিসুল হক- মা (২০০২)

প্রভৃতি।

      

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন