মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ
উপন্যাসে মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে।মু্ক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির জীবনে যেমন নতুন অধ্যয় সূচিত হয়েছে তেমনি সাহিত্যাঙ্গনেও সৃষ্টি হয়েছে নবধারা--মুক্তিযুদ্ধের সাহিত্য।মু্ক্তিযুদ্ধের পটভূমি থেকে শুরু করে যুদ্ধোত্তর বাংলাদেশের নানা দিক এ ধারার সাহিত্যে উঠে এসেছে।রচিত হয়েছে বহু উপন্যাস,নাটক,ছোটগল্প, কবিতাও প্রবন্ধ।নিম্নে মুক্তিযুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য উপন্যাসের তালিকা দেয়া হলো:
১,আনোয়ার পাশা- রাইফেল রুটি আওরাত (১৯৭৩)
২,শওকত ওসমান -জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩), দুই সৈনিক (১৯৭৩) এবং জলাঙ্গী (১৯৭৬) ৩,শওকত আলী- যাত্রা (১৯৭৬)
৪, রশীদ হায়দার- খাঁচায় (১৯৭৫)
৫,মাহমুদুল হক-জীবন আমার বোন (১৯৭৬)
৬,সেলিনা হোসেন-হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)
৭,রাবেয়া খাতুন-ফেরারী সূর্য (১৯৭৪), ৮,আমজাদ হোসেন-অবেলায় অসময় (১৯৭৫)
৯,রশীদ করিম-আমার যত গ্লানি (১৯৭৩) ১০,আহমদ ছফা- ওঙ্কার (১৯৭৫) ও আলাতচক্র (১৯৯০)
১১,হুমায়ূন আহমেদ-আগুনের পরশমণি (১৯৮৮), জ্যোৎস্নাও জননীর গল্প (২০০৬)
১২, সৈয়দ শামসুুল হক- নীল দংশন (১৯৮১),নিষিদ্ধ লোবান (১৯৮১)
১৩,আবু জাফর শামসুদ্দীন-দেয়াল (১৯৮৬)
১৪,ইমদাদুল হক মিলন- কালো ঘোড়া ১৫,আনিসুল হক- মা (২০০২)
প্রভৃতি।

তথ্যবহুল। ভালো লাগল
উত্তরমুছুন